shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বার্সার কোচ হয়ে যা বললেন সেতিয়েন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৩

সামনের দিনগুলোতে বার্সেলোনা আরও ভালো ফুটবল খেলবে বলে আত্মবিশ্বাসী সদ্য নিয়োগ পাওয়া কোচ কিকে সেতিয়েন। এরনেস্তো ভালভারদেকে বরখাস্ত পরপরই সোমবার সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা। ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করা হয়েছে তার সঙ্গে। চুক্তির পর থেকেই কাজ শুরু করেছেন তিনি। সেতিয়েন বলেন, গতকাল আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকল। আমি কখনও ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এ লড়াইয়ে জয়ী হতে চান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেতিয়েন। সম্প্রতি ভালভারদের পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে তাকে বরখাস্ত করে বার্সা কর্তৃপক্ষ। সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর চাকরি যায় এই কোচের। তার স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে মোটেও সময় নেননি সেতিয়েন। বার্সেলোনার ফুটবল দর্শন ঠিক রেখেই সাফল্য উপহার দিতে চান বলে জানিয়েছেন সেতিয়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।