এফএ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহ্যাম
ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মিডেলসব্রোর বিপক্ষে ২-১ গোলের জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে টটেনহ্যাম।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে প্রথমার্ধেই দুই গোল আদায় করে স্বাগতিকরা। ম্যাচের দুই মিনিটেই লো চেসসোর গোলে এগিয়ে যায় হটস্পুররা। এক গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে তারা। এরই ধারাবাহিকতায় ১৫ মিনিটে ব্যবধান বাড়ায় টটেনহ্যাম।
মেজিয়াস থেকে বল পেয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান লামেলা। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু আর গোল আদায় করতে পারেনি।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মিডেলসব্রো। কাঙ্খিত গোল আদায় করতে তাদের অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। এ সময় সেভিলে একটি গোল শোধ করেন। কিন্তু আর গোল করতে ব্যার্থ হলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।