shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দিবালার জাদুতে জুভেন্টাসের বড় জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫১

কোপা ইতালিয়া ফুটবলে উদিনেসকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টান ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। জোড়া গোল করেছেন পাওলো দিবালা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নেমে দারুণ জয় পেয়েছে মাউরিসিও সারির শিষ্যরা। নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন। এরপর দিবালা পেনাল্টি থেকে গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে তুরিনের বুড়িরা। ম্যাচের ৫৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন দিবালা। চার মিনিট পরে কস্তা গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।