shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

ত্রিদেশীয় সিরিজে আয়ার‌ল্যান্ডের দল ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০১৯, ০৬:৪৩

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অর্ধেক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আয়ার‌ল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৩ মে একমাত্র ওয়ানডেতে এই দল নিয়ে মাঠে নামবে দেশটি। ১৪ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন উইলিয়াম পোর্টারফিল্ড। দীর্ঘদিনের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসনও দলে ফিরেছেন। আইরিশ দলে অভিষেক হতে যাচ্ছে দুই ক্রিকেটার লরকান টাকার ও জস লিটলের। আর দল থেকে বাদ পড়েছেন পেসার পিটার চেজ, স্পিনার জেমস ক্যামেরন-ডো এবং সিমি সিং। উল্লেখ্য, ৫ মে শুরু হবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।