shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

পাকিস্তান সফরে বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ হাসান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জানুয়ারি ২০২০, ১৯:০২

বিপিএল শেষ হওয়ার পরদিনই পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু বিপিএলে পার্মফর্ম করার ফল পেয়েছেন অনেকে। দলে নতুন মুখ হাসান মাহমুদ। এতে দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। গেল ভারত সফরে অনুপস্থিত ছিলেন তারা। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। এ সফরে বাংলাদেশ দলে কিছুটা চমক রাখার চিন্তা করেছিল নির্বাচক কমিটি। আগেই নিষিদ্ধ হওয়ায় দলে নেই সাকিব আল হাসান আর মুশফিক যাচ্ছেন না পারিবারিক কারণ দেখিয়ে। ফলে ভরসাটা ছিল ইমরুল কায়েসকে ঘিরে। কিন্তু শেষ পর্যন্ত বিপিএলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও ইনজুরিতে পড়ে দেশেই থাকতে হচ্ছে তাকে। ফলে দল গোছাতে বেশ চিন্তায় পড়তে হয়েছে কমিটিকে। তবে সদ্য শেষ হওয়া বিপিএলের অসাধারণ পারফর্মের কারণে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেন এ ফাস্ট বোলার। বোলিংয়ে গতি এবং লাইন-লেন্থ দিয়ে ইতিমধ্যে নির্বাচকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এ তরুণ। বিসিবি ঘোষিত দলটিতে সুযোগ পেয়েছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলেন তিনি। এছাড়া দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আর বাদ পড়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। দলের নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেরা সব ক্রিকেটার পাকিস্তানে যেতে রাজি হলেও যাচ্ছেন না মুশফিকুর রহিম। চলতি জানুয়ারি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখ লহোরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ২৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। আর ২৮ জানুয়ারি ফিরে আসবে। সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা। বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।