shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ফুটবলে নিষিদ্ধ হেড!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৩১

ফুটবল খেলতে নেমে হেড দেওয়া যাবে না। যেভাবেই হোক, মাথায় বল ঠেকানো যাবে না। হেড ছাড়া ফুটবল কি সম্ভব? স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কচি-কাচা ফুটবলারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্য দিয়ে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে শিশুদের ফুটবল খেলায় হেড করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল স্কটল্যান্ড। সাবেক খেলোয়াড়রা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে আছে- এই রিপোর্ট পাওয়ার পরই এফএ এমন উদ্যোগ নেয়। জানা যায়, স্কটল্যান্ডের অনেক প্রাক্তন ফুটবলার ডিমেনশিয়া রোগে আক্রান্ত। আর এই রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। সেই জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে এফএ। মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্য ২০১৬ সাল থেকে বয়স ভিত্তিক কয়েকটি স্তরের ফুটবলে হেড নিষিদ্ধ। তিনটি ইয়ুথ ন্যাশনাল টিম ও অ্যাকাডেমি এবং মেজর লিগ সকার ক্লাবগুলোর ইয়ুথ টিমের হেড দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ১০ বছরের কম বয়সী খেলোয়াড়দের হেড দেওয়া শেখাতে বারণ করা হয়েছে কোচদের। এমনকি ম্যাচে কোনও ফুটবলার ইচ্ছাকৃত হেড করলে বিপক্ষ দলকে ফ্রি কিক দেওয়া হয়। তবে ১১ এবং ১২ বছর বয়সী ফুটবলারদের হেড শেখার ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।