shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কাসেমিরোর জোড়া গোলে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল   

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২০, ১৭:০৩

স্প্যানিল লা লিগায় সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে বার্সাকে সরিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নব্যুতে ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুদলের পারফরম্যান্স ছিল সাদামাটা। এডেন আজার, গ্যারেথ বেল ও  সার্জিও রামোসকে ছাড়া খেলতে নামা রিয়াল বল দখলে একটু এগিয়ে থাকলেও আক্রমণভাগে মোটেও সুবিধে করতে পারেনি। লড়াই জমে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো। এর সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সেভিয়াকে সমতায় ফেরান ডি ইয়ং। কাসেমিরোর নৈপুণ্যে ম্যাচের ৬৯তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২০ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।