ম্যানইউকেও হারাল লিভারপুল
প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল৷ এখন পর্যন্ত লিভারপুল যে গতিতে এগোচ্ছে, সেই গতি অব্যহত থাকলে একদা গড়পরতা এই ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্রুততম লিগ নিশ্চিত করা ক্লাব হতে যাচ্ছে।
রোববার রাতে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা৷ এতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে অলরেডরা।
প্রথমার্ধে এগিয়ে যাওয়া লিভারপুলের দাপুটে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ভালোই লড়াই করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। উল্টো ভার্জিল ফন ডাইকের শুরুর গোলের পর শেষ দিকে হজম করে আরেকটি।
২২ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৬৪। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮। লেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। চার নম্বরের দল চেলসির পয়েন্ট ৩৯। ৫ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।