shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টাইগাররা পাকিস্তানে পৌঁছেছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৩১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বাংলাদেশ জাতীয় দলের বহর লাহোর বিমানবন্দরে পৌঁছায়। এর আগে রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ বাহিনী। পাকিস্তানে পৌঁছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঐচ্ছিক অনুশীলন করবে টাইগাররা। সফরসূচি অনুযায়ী, প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান, যা শুরু হবে ২৪ জানুয়ারি। পরের খেলা দুটি ২৫ ও ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি ফিরে আসবে জাতীয় দলের বহর। তারপর আবার খেলা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তখন একটি টেস্ট (৭ ফেব্রুয়ারি)। এরপর আবার শেষভাগে আরেক টেস্ট আর ওয়ানডে (এপ্রিলে)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।