shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দেশি কোনও চ্যানেল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখাবে না

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জানুয়ারি ২০২০, ০৯:০৬

চব্বিশ ঘণ্টাও বাকি নেই বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরুর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে ম্যাচ। দীর্ঘ ১২ বছর পর পাকিস্তান সফরে বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই দুই দেশের দর্শকদের মাঝে এই সিরিজকে ঘিরে উত্তেজনার কমতি নেই। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। মাঝে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ, টাইগাররা প্রায় দুই মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘ এই অপেক্ষার সঙ্গে যুক্ত হয়েছে শঙ্কা, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দেখাবে কোনও চ্যানেল! সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো গাজী টিভি, মাছরাঙ্গা টিভি, চ্যানেল নাইন ও বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করে থাকে। কিন্তু গাজী টিভি ও মাছরাঙ্গা টিভির সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এই দুই চ্যানেলের কোনও চ্যানেলই দেখাবে না বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। বিটিভি ও চ্যানেল নাইনের সঙ্গে করা যায়নি যোগাযোগ। দেশীয় কোনও চ্যানেলে না দেখালেও পাকিস্তানের চ্যানেল পিটিভি ও সনি ইএসপিএন এইচডি সম্প্রচার করবে এই সিরিজ। আগামীকাল ২৪ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ এবং ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।