shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

জারাগোসাকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে রিয়াল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৪২

প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল! তাতে স্বাগতিক রিয়াল জারাগোসাকে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল ডেল রে’র কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচটিতে ৪-০ গোলের জয় পায় জিনেদিন জিদানের দল। একটি করে গোল করেন রাফায়েল ভারানে, লুকাস ভাসকেস, ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমা। সব ধরনের প্রতিযোগিতায় এটা রিয়ালের টানা চতুর্থ জয়। প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন ভারানে। টনি ক্রুসের ক্রস থেকে ছয় গজ দূর থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ফরাসি এই সেন্টার-ব্যাক। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। এই গোলেও অবদান ক্রুসের। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। ম্যাচের ৭২তম মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন ভিনিসিউস। হামেস রদ্রিগেসের রক্ষণচেরা পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার একাদশ মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন বেনজেমা। দানি কারভাহালের পাসে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।