shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নাজমুলের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৫

শুরুতে চরম ব্যাটিং বিপর্যয়ের পর নাজমুল হোসেন শান্তর ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমদুল্লাহ রিয়াদ। লাঞ্চ বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৯৫ রান তুলেছে টাইগাররা। শান্ত ৪৪ এবং মাহমুদুল্লাহ অপরাজিত আছেন ১৭ রানে। এর আগে রাওলপিন্ডিতে টস জিতে হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে খেই হারান দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান। অভিষেক ম্যাচে সাইফকে শূন্য রানে ফেরান শাহীন আফ্রিদি। মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে তামিম ফেরেন ৩ রানে। এরপর অধিনায়ক মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩০ রানে মুমিনুল ফিরে আবার চাপে পড়ে বাংলাদেশ। এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহর সঙ্গে জুটি গড়েন শান্ত। দুজন মিলে দলকে লড়াইয়ে ফেরানের চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।