shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বিশ্বকাপের ফাইনালে কাল মাঠে নামবে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের যুবারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীর দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অবধি ব্যাট-বলে আলো ছড়িয়েছে বাংলাদেশ। নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমান দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তারাও। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। বড়-ছোট বিশ্বকাপের কোনও আসরের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান লাভ করা। ২০১৬ সালের আসরে ‘এ’ গ্রুপে ৩ ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। সুপার লিগে কোয়ার্টারফাইনালে জিতলেও, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের আশা ভঙ্গ হয় বাংলাদেশের। তবে ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে এমনই ইঙ্গিত ছিল বাংলাদেশের অধিনায়ক আকবর আলির, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ভালো অবস্থায় আছি আমরা। আমাদের দলের সবাই খুবই প্রতিভাবান। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে পারব। ১৯৯৮ আসরে বাংলাদেশ প্রথমবার যুব বিশ্বকাপে খেলতে নামে। চলমান বিশ্বকাপের আগ পর্যন্ত প্রত্যক আসরেই ভালো শুরুর পরও শেষ আট বা সেমিতে ছিটকে পড়ে তারা। তাই ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের জয়-হার ৭০ শতাংশের ঘরে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।