shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

৩ বাংলাদেশি, ২ ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৫

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে বাংলাদেশ ও ভারতের ৫ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। দোষী ক্রিকেটারেদের মধ্যে রয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। ভারতের দুজন হলেন, আকাশ সিংহ ও রবি বিশনি। আইসিসি মঙ্গলবার ভোরে মিডিয়া রিলিজ দিয়ে এই ঘোষণা দেয়। ফাইনালের ফলাফলের পর বিবাদে জড়িয়ে যুবা ক্রিকেটাররা ভেঙ্গে ফেললেন আইসিসি কোড অফ কন্ডাক্ট এর ২.২১ ধারা। এই ধারায় শাস্তি পেলেন ভারত-বাংলাদেশের ৫ ক্রিকেটার। শাস্তিপ্রাপ্ত বাংলাদেশি ক্রিকেটারেদের মধ্যে তৌহিদ হৃদয় ১০, শামীম ৮ ও রাকিবুল ৪টি ওডিআই, টি-২০, অনুর্ধ্ব ১৯ বা এ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না। ভারতের আকাশ ও রবি যথাক্রমে খেলতে পারবেন না ৮ ও ৫ টি ম্যাচ। ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের এ শাস্তিতে দোষী পাঁচ ক্রিকেটারই সম্মতি দিয়েছেন। তবে ভারতের রবি বিষ্ণুকে বেশি মাত্রায় বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে অতিরিক্ত হিসেবে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে বাংলাদেশের তৌহিদ হৃদয় ৬ ডিমেরিট পয়েন্ট, শামীম হোসেন ৬ ডিমেরিট পয়েন্ট ও রাকিবুল হাসান ৫ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ভারতের আকাশ সিংকে শাস্তি হিসেবে ৮ ম্যাচ ও রবি বিষ্ণুকে ৫ ম্যাচের জন্য বহিস্কার করা হয়েছে। ক্রিকেটারেদের এই শাস্তি পরবর্তী সিনিয়র বা অনূর্ধ্ব ১৯ পর্যায়ের আন্তজার্তিক ম্যাচ থেকেই কার্যকর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।