shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে টি-১০ বিজয় দিবস কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২

কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশ আর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে টি-১০ বিজয় দিবস কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২টি ক্রিকেট দলের অংশগ্রহণে ২০১৯ এর ২৭ ডিসেম্বর শুরু হয়েছিল এ টুর্নামেন্ট, অবশেষে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কুমিল্লা বিক্টোরিয়ান্স ক্লাব। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত টি-১০ বিজয় দিবস কাপের ফাইনাল খেলায় আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন- কুয়েত দূতাবাসের ডিফেন্স এটাচে বিগ্রেডিয়ার জেনারেল আবু মূসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, স্থানীয় পৌরসভার জ্যেষ্ঠ কর্মকর্তা সাদ ছালেম আল-ক্লিনিস, আব্বাসিয়া থানার অফিসার ইনচার্জ বিগ্রেডিয়ার জেনারেল ইব্রাহিম আব্দুর রহমান আল-দাহি ও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর উপদেষ্টা আজিজুর রহমান। এছাড়াও কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ক্রীড়া সংগঠক, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীবৃন্দসহ সব শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।