shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কোহলিদের চুনকাম করে ছাড়ল কিউইরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

হোয়াইয়ওয়াশের পালটা হোয়াইটওয়াশ৷ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ওয়ানডেতে সুদে-আসলে তুলে নিল কিউইরা। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত৷ ঘরের মাঠে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠে এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে কোহলিদের ক্লিন স্যুইপ করল নিউজিল্যান্ড৷ স্বাভাবিকভাবেই আসন্ন টেস্ট সিরিজের আগে বিরাট কোহলিদের মনোবলে বড়সড় ধাক্কা দিল কিউইরা৷ হ্যামিল্টন ও অকল্যান্ডে প্রথম দু’টি ওয়ান ডে জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল কিউইরা৷ মঙ্গলবার মাউন্ট মাউনগানুইয়ে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করল তারা৷ বে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে যায়৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।