shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

আন্তর্জাতিকমানের আরও তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪০

কক্সবাজার, মানিকগঞ্জ ও গাজীপুরে আন্তর্জাতিকমানের আরও তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বর্তমানে দেশে ৯টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে বেগম আবিদা আনজুম মিতার অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল সংসদকে আরও জানান, দেশের ৪৯১টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১২৫টির নির্মাণ করা হয়েছে এবং ১৬৭টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্পভুক্ত করা হয়েছে। তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদফতরের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে মোট ২৯৭টি ক্রীড়া স্থাপনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনার সুযোগ -সুবিধা প্রদান করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।