shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত জিম্বাবুয়ের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪

একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ের। শনিবার মিরপুর শেররে বাংলা স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট-২। এই ম্যাচের মধ্য দিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টানা টেস্ট হারতে থাকা টাইগাররা নিজেদের মাঠে জয় দিয়েই শুরু করতে চায়। সবশেষ পাকিস্তান সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। তাদের বদলে দলে সুযোগ পেয়ে একাদশেও জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম। তরুণ অফ স্পিনার নাঈমের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। অন্যদিকে ঘরের মাঠে আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেনকে নিয়ে পেস অ্যাটাক সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ২০০১ সালে প্রথমবার টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুর দিকে শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে লাল-সবুজরা পেরে উঠতে না পারলেও কালের খেয়ায় বদলেছে দৃশ্যপট। শেষ পাঁচ টেস্ট চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেই বিবেচনায় জিম্বাবুয়ের চেয়ে এখন এগিয়ে স্বাগতিকরা। তবে সফরকারীরাও চাইছে জয় দিয়ে শুরু করতে। সফরকারীদের সঙ্গে টেস্ট ছাড়াও এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিকরা। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। জিম্বাবুয়ে একাদশ প্রিন্স মাসাভুরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনদোভু ও চার্লটন টিসুমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।