shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

জায়েদ নিলেন প্রথম উইকেট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯

বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিলেন আবু জায়েদ। ধীরগতিতে শুরু করা জিম্বাবুয়েকে আরও চাপে ফেলেছেন তিনি ওপেনার কেভিন কাসুজাকে আউট করে। জায়েদের বলে গালিতে নাঈম হাসানের হাতে ধরা পড়েন কাসুজা। ২৪ বলে খেলে তিনি করেন ২ রান। এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের শততম আন্তর্জাতিক ম্যাচটি। বাংলাদেশ নেমেছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আবু জায়েদ ও ইবাদত হোসেন। আর স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান। টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এরমধ্যে পাঁচটি ছিল ইনিংস ব্যবধানে হার। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। জিম্বাবুয়ে ও বাংলাদেশ এখন অবধি ১৬টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতবার জয় পায় জিম্বাবুয়ে। ছয়বার জেতে বাংলাদেশ। বাকি তিন ম্যাচ ড্র হয়। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ। জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), ক্রেগ আর্ভিন (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ব্রেন্ডন টেলর, ভিক্টর নায়াউচি, এইন্সলি এনদোলভু, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।