shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মুশফিকের ডাবল ও মোমিনুলের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০

২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৯ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশি কোনও ব্যাটসম্যানের জন্য সেটাই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। সেই জিম্বাবুয়েকে সামনে পেয়ে আরেকটা ডাবল সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। মুশফিকুর রহিমের ডাবল ও অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ৫৬০ রানে সিরিজের একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২৯৫ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৫ রান করেছিল জিম্বাবুয়ে। ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির ইনিংসে ২০৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। তার ৩১৮ বলের ইনিংসে ২৮টি চার ছিল। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে ডাবলে পা রাখেন মুশি। এর আগে ৪০তম টেস্টে নবম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৪ ইনিংস পর টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৪টি চারে ১৩২ রানে আউট হন মোমিনুল। চতুর্থ উইকেটে মোমিনুল-মুশফিক ২২২ রানের জুটি গড়েন। এছাড়া আজ সোমবার দলের পক্ষে ব্যাট হাতে মোহাম্মদ মিথুন ১৭, লিটন দাস ৫৩ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৪ রান করেন। জিম্বাবুয়ের আইনসলে এনডলোভু ১৭০ রানে ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।