টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশের মেয়েরা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। বাংলাদেশের এটি দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার এটি তৃতীয়তম ম্যাচ।
নিজেদের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি সালমা-জাহানারা। ভারতের কাছে ১৮ রানে হেরেছে তারা। তবে এই ম্যাচে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায় দলটি।
এদিকে, উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও জয় চায় তারা।