shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

হ্যাটট্রিক শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মার্চ ২০২০, ১২:২২

অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইংলিশ লীগ কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে পেপ গার্দিওলার দল। শেষ পাঁচবছরে এটি সিটিজেনদের চতুর্থ লীগ কাপ জয়। আর সব মিলিয়ে সপ্তম। সবচেয়ে বেশি লীগ কাপ জেতা লিভারপুলকে ছুঁতে আর এক শিরোপা প্রয়োজন ম্যানসিটির। ইংলিশ প্রিমিয়ার লীগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সঙ্গে যোগ হয়েছে আর্থিক অনিয়মের দায়ে ইউরোপীয়ান ফুটবলে দুই বছরের নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে ফেরার পর এই শিরোপা জয় নিশ্চিতভাবেই সিটি শিবিরে স্বস্তি ছড়াবে। ম্যাচের সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। ২০তম মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ। প্রথমার্ধের শেষ দিকে ডাইভং হেডে অ্যাস্টন ভিলার হয়ে ব্যবধান কমান তানজানিয়ার ফরোয়ার্ড এমবাওয়ানা সামাটা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।