shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

চমক দিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মার্চ ২০২০, ২১:১০

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার মাঠে নামবে টাইগাররা, যদিও ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই ম্যাচকে সামনে রেখেই আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে থাকলো ব্যাপক চমক। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক নতুন মুখ বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের সুযোগ পাওয়া। এ ছাড়া দলে রাখা হয়েছে সদ্য বিবাহিত সৌম্য সরকারকেও। অন্যদিকে, টি-টোয়েন্টির এই দলে ফিরলেন চোট কাটিয়ে ওয়ানডেতে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অধিনায়ক যথারীতি মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ ওভারের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬ টায়। বাংলাদেশ টি-টোয়েন্টি দল মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসাইন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।