shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই মাঠে নামছেন সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ১৫:৫০

আইসিসির শাস্তি মাথা পেতে নিয়ে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ক্রিকেটের বাইরে। ক্রিকেট সমর্থকদের তাই মন খারাপ। চলতি বছরের অক্টোবরে আবার মাঠে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা এই অল রাউন্ডারের। তবে জানা গেছে, চলতি মাসেই মাঠে নামবেন সাকিব। আগামী ২৮ মার্চ মাঠে নামবেন সাকিব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে খেলবেন তারকা অলরাউন্ডার। ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিব্যাল- নামের এই ম্যাচে সাকিব ছাড়াও একাধিক তারকা খেলবেন। মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব। চ্যারিটি ম্যাচ বলে খেলতে পারবেন সাকিব। এই ধরণের ম্যাচ খেলতে তার বাধা নেই। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারেন তিনি। গত বছর অক্টোবরে আইসিসি তাকে দুবছরের জন্য নির্বাসন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাকিব দায় স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমে এক বছর হয়ে যায়। মেলবোর্নের হয়ে সাকিব খেলতে নামবেন শুনে প্রবাসী বাঙালিরা ইতিমধ্যে ওই ম্যাচের টিকিত কাটতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।