shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ওয়ানডেতে টাইগারদের নতুন অধিনায়ক তামিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২০, ২২:০৬

সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। মাশরাফি বিন মর্তুজা স্বেচ্ছায় অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করেন তামিম। মাশরাফি পান বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ জয়। রোববার হোম অব ক্রিকেট মিরপুরে বোর্ডের পরিচালক পর্ষদের সভা শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। আমরা চাই, সে লম্বা সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করুক। এদিকে, সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলে নেতৃত্বে পরিবর্তন হবে কি না- সে বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, এই বিষয় নিয়ে আমরা আজ বোর্ড পরিচালকরা আলোচনা করেছি। আলোচনা শেষেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তামিমকে ‘লং টাইমের’ জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করার বিষয়টি। ভারতীয় জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখার অপরাধে পেশাদার ক্রিকেট থেকে গত নভেম্বরে এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। আগামী অক্টোবরেই উঠে যাবে বিশ্বসেরা অলরাউণ্ডারের নিষেধাজ্ঞা। এদিকে, সাকিব আল হাসানের অবর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়া হয় অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোমিনুল হক সৌরভের কাঁধে। প্রিন্স অব কক্সবাজার খ্যাত মোমিনুলের অধীনেই আগামী এপ্রিলে ফের পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। আর এ টেস্ট ম্যাচের আগে একই সফরে নতুন ঘোষিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বেই একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলবে টাইগাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।