shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

জিম্বাবুয়েকে উড়িয়ে লিড নিল টাইগাররা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ মার্চ ২০২০, ২১:৩৯

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিতল ৪৮ রানে। তাদের বিপক্ষে বাংলাদেশের আগের বড় জয়টি ছিল ৪৩ রানের। ২০০৬ সালে খুলনায় নিজেদের প্রথম টি-টোয়েন্টিতে সেই জয়টি পেয়েছিল তারা।  সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ১০.২ ওভারে ৯২ রানের রেকর্ড জুটি গড়েন তামিম ইকাবল ও লিটন দাস। বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয়ার পর ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪১ রান করে সাজঘরে ফেরেন তামিম। ১৩তম ওভারে দলীয় ১০৬ রানে ফেরেন লিটন দাস। তার আগে ৩৯ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন তিনি। লিটনের ফিফটি আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান সৌম্য সরকার। চতুর্থ উইকেটে তাড়া ২৫ বলে ৫৪ করেন রানের জুটি। সৌম্য-লিটন-তামিমদের সৌজন্যে ৩ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। বিয়ের ছুটি কাটিয়ে দলে ফিরেই ৩২ বলে দৃষ্টিনন্দন ৫টি ছক্কা ও চরটি চারের সাহায্যে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এ ওপেনার। বিশাল টার্গেট তাড়া করতে নেমে আমিনুল ইসলামের লেগ স্পিন আর মোস্তাফিজের গতির বলে বিভ্রান্ত হয়ে ১৯ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন আমিনুল-মোস্তাফিজ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ২০০/৩ (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; রাজা ৪-০-৩১-১, মুম্বা ২-০-২৪-০, টিরিপানো ৪-০-৩৯-০, এমপোফু ৪-০-৫৮-১, মাধেভেরে ২-০-১৫-১, উইলিয়ামস ৪-০-৩১-০) জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২ (কামুনহুকামউই ২৮, টেইলর ১, আরভিন ৮, মাধেভেরে ৪, উইলিয়ামস ২০, রাজা ১০, মুতুমবামি ২০, মাটোমবোদজি ২, টিরিপানো ২০, মুম্বা ২৫, এমপোফু ২*; মুস্তাফিজ ৪-০-৩২-৩, শফিউল ৩-০-১৯-১, সাইফ ৩-০-১৯-১, মেহেদি ৪-০-২৯-০, আমিনুল ৩-০-৩৪-৩, আফিফ ২-০-১৮-১) ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।