shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

করোনা ভাইরাস: কোয়ারেন্টিনে রোনালদো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ মার্চ ২০২০, ১৮:০০

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিস্টিয়ানো রোনালদো কোয়ারেন্টিনে আছেন। এর আগে নিশ্চিত করা হয়েছে রোনালদোর ক্লাব জুভেন্তাসের সতীর্থ ডেনিয়েল রুগানির করোনা ভাইরাস ধরা পড়েছে। রুগানি, ক্লাব ও দেশ ইতালির হয়ে রক্ষণভাগে খেলেন। জুভেন্তাসের ওয়েবসাইট নিশ্চিত করেছে ৩৫ বছর বয়সী রোনালদো তার জন্মস্থানে অবস্থান করছেন। জুভেন্তাস ওয়েবসাইট বলছে, বর্তমানে যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা চলছে তা বিবেচনায় এনে রোনালদো স্বেচ্ছায় মাদেইরায় অবস্থান করছেন। মূলত ঝুঁকি কমানোর জন্যই রোনালদোর এই অবস্থান। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বলছে, জুভেন্তাস অনুশীলন চালিয়ে যাচ্ছে, যেখানে রোনালদো যোগ দেননি। করোনা ভাইরাস যাতে সংক্রমণ না হয় সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন রোনালদো। সম্প্রতি রোনালদোর মা স্ট্রোক করার পর তাকে দেখতে যান এই পর্তুগিজ তারকা। এরপর সরাসরি পর্তুগালে নিজের বাড়ি মাদেইরায় যান রোনালদো। সোমবার ইতালিয়ান লিগ বন্ধ ঘোষণার আগে রোববার ইন্টার মিলানের বিপক্ষে একটি ম্যাচে জুভেন্তাস ২-০ গোলের জয় পায়। এই ম্যাচটিতে রোনালদো ও রুগানি একই ড্রেসিং রুমে ছিলেন। রুগানি অবশ্য ওই ম্যাচে মাঠে নামেননি। জার্মানির হ্যানোভারের ডিফেন্ডার টিমো হুবার্সের পর দ্বিতীয় পেশাদার ফুটবলার হিসেবে রুগানির করোনা ভাইরাস ধরা পড়েছে। নিজের টুইটার পাতায় রুগানি লেখেন, আপনারা খবরে জেনে থাকবেন কী হয়েছে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমি ভালো আছি। সবাইকে নিয়ম মানার আহ্বান জানিয়ে রুগানি বলেন, আমরা নিজেদের ও কাছের মানুষদের জন্য সচেতন থাকি। করোনা ভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে খালি মাঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।