ক্রীড়াঙ্গনে করোনা ভাইরাসের প্রভাব
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটিতে দর্শক ছিল না গত রাতে। তবে প্যারিসে পিএসজির ২-০ গোলে জয়ের পর প্রচুর মানুষ পার্ক দে প্রিন্সেসে জড়ো হয়ে উল্লাস করে।
আজ বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, রেঞ্জার্সের ইউরোপা লিগের ম্যাচগুলো দর্শক ছাড়াই আয়োজিত হবে।
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশার বলছেন, এবার যদি মৌসুমের সব ম্যাচ না হয় তবে সেটাও বোধগম্য হবে।
স্প্যানিশ ফুটবল লিগের সব খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া খেলা হবে বলে জানা গেছে। ২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।