মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ শনিবার সকাল থেকে শহরের কলেজ পাড়ায় সাকিব আল হাসানের নিজ বাসভবন প্রাঙ্গণে শতাধিক অস্বচ্ছল,গরীব ও প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয় ।
এ সময় সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন । সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরায় অসহায় ,গরীব ও অস্বচ্ছল খেলোয়াড়দের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে । আমরা শুধু পৌরসভা নয় ইউনিয়ন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ করছি । আজ শহরের শতাধিক ভিক্ষুককে দেয়া হলো নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী । এখানে প্রতি প্যাকেটে পরিবার প্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল, ৫’শ গ্রাম,তেল ৫’শ গ্রাম লবণ, ১ প্যাকেট সেমাই, ১কেজি চিনি , ১টা সাবান ও প্রত্যেককে নগদ ৫’শ টাকা বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন ,আগামীতে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে । আমরা চাই এই করোনাময় দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন,এর আগে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল রাতের আধারে অসহায় ও দরিদ্র লোকের দ্বারে দ্বারে খাদ্য পৌঁছে দিয়েছেন।