shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

করোনার তথ্য লুকিয়েছে বার্সা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুন ২০২০, ১১:১২

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিপক্ষে তথ্য গোপনের অভিযোগ করেছে একটি স্প্যানিশ গণমাধ্যম। তাদের দাবি, ৫ জন ফুটবলার ও ২ জন কোচের দেহে করোনাভাইরাস শনাক্ত হলেও, লা লিগা কর্তৃপক্ষের কাছে সেটি গোপন করেছে ক্লাবটি। লা লিগা শুরুর চূড়ান্ত ঘোষণার একদিন পর এমন তথ্য ফাঁস করে একটি কাতালান রেডিও। কোন ৫ জন ফুটবলার কিংবা কোচ করোনা পজিটিভ হয়েছিলেন সেটি জানায়নি গণমাধ্যমটি। তবে তাদের দাবি, মে মাসের শুরুতে আক্রান্ত হন তারা। তাদের দেহে ভাইরাস শনাক্ত করা হলেও, কোন ধরণের লক্ষণ দেখা দেয়নি। বর্তমানে সবাই সুস্থ আছেন বলেও দাবি করেছে গণমাধ্যমটি। স্পেনে সবার আগে অনুশীলনে ফিরেছে বার্সেলোনা। শুরুতে আলাদা আলাদা অনুশীলনের নিয়ম বেঁধে দিলেও, সম্প্রতি সবাইকে একসঙ্গে অনুশীলনের অনুমোদন দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। আর সে হিসেবেই পুরোদমে অনুশীলনে ফিরেছেন মেসি-সুয়ারেজরা। ১১ জুন থেকে শুরু হচ্ছে লা লিগা। ১৩ই জুন মায়োর্কার বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারো প্রতিযোগিতায় ফিরছে বার্সা। তবে তার আগে গণমাধ্যমের এমন খবরে আবারো সমালোচনার মুখে পড়েছে বর্তমান টেবিল টপাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।