shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

করোনা সংকটের মধ্যেই শুরু হচ্ছে লা লিগা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০২০, ১৯:৪০

স্পেনের ফুটবল লীগ ‘লা লিগা‌’ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে, তবে একেবারে দর্শকশূন্য মাঠে। এই অভাব পূরণের জন্য আয়োজকরা টেলিভিশনে খেলা সম্প্রচার করার সময় ‌ভার্চুয়াল ইমেজ আর সঙ্গে ভক্তদের উল্লাস জুড়ে দেবেন। স্পেনে যারা টিভিতে এই খেলা দেখবেন, তাদের সাধারণ সম্প্রচার বা এনহ্যান্সড ডিজিটাল সম্প্রচার, এই দুটির যে কোন একটি বেছে নেয়ার সুযোগ থাকবে। আর আন্তর্জাতিক দর্শকরা ডিজিটাল সম্প্রচারই কেবল দেখতে পাবেন, যেখানে কৃত্রিমভাবে ছবি এবং ভক্তদের উল্লাস জুড়ে দিয়ে মাঠের আবহ তৈরির চেষ্টা থাকবে। লা লিগা বলেছে, তারা এটা করছে যেন দর্শকরা তাদের আগের খেলা দেখার যে অভিজ্ঞতা, তার কাছাকাছি অভিজ্ঞতা পান। প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।