shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মাঠে ফিরছে ক্রিকেট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০২০, ১৮:৪৪

মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার সকালে প্রাইভেট চার্টার বিমানে ওয়েস্ট ইন্ডিজ থেকে ম্যানচেস্টারে পৌঁছায় ক্যারিবীয়রা। আগামী মাসে এই সিরিজ শুরুর কথা। করোনাভাইরাস প্যানডেমিক শুরুর পর এই প্রথম বিদেশি কোনো খেলোয়াড় দল ব্রিটেনে গেল। যাওয়ার আগে দলের প্রতিটি সদস্যের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। কেউই পজিটিভ বলে শনাক্ত হননি। তবে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলটি আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে। ইংল্যান্ড সফরে ক্যারিবীয় দল তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে জীবাণুমুক্ত পরিবেশে। সিরিজের সমস্ত ম্যাচ দু’টি মাঠে হবে, যেগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।