shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ফুটবলভক্তদের জন্য সুখবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০২০, ১৮:১৯

১০০ দিন ধরে মাঠে কোনো ইংলিশ ফুটবল হয়নি। আজ বুধবার শুরু হচ্ছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে ম্যাচ দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লীগের মোট ৯২টি ম্যাচ হবে ৪০ দিন ধরে। কারণ ২৬ জুলাই বর্তমান মৌসুম শেষ করতে হবে। তবে প্রতিটি ম্যাচই হবে দর্শক ছাড়া। কেবল ৩০০ মতো কর্মকর্তা, কর্মচারী, খেলোয়াড়, কোচ আর সাংবাদিকদের উপস্থিতিতে খেলাগুলো হবে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেকের প্রথাটিও আপাতত বন্ধ থাকছে। স্টেডিয়াম তিন ভাগে ভাগ করা হয়েছে। রেড জোনে আছে মাঠ, এরপর স্ট্যান্ড এরপর স্ট্যান্ডের আশেপাশের জায়গা। এছাড়া, প্রথম ১২ ম্যাচে কোনো ফুটবলারের পেছনে নাম থাকবে না, ইংরেজি হরফে লেখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। প্রতি দল ৫ জনকে বদলি করতে পারবে। প্রিমিয়ার লিগ শুরুর আগে ফুটবলার ও স্টাফদের ৮ হাজার ৬৮৭ জনকে টেস্ট করা হয় এবং তার মধ্যে ১৬ জন পজিটিভ আসে। লিভারপুল এখন এক নম্বরে আছে ২৫ পয়েন্টে এগিয়ে থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।