shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মাশরাফীর ছোট ভাই করোনায় আক্রান্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুন ২০২০, ১০:০৬

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পর এবার করোনা পজেটিভ হলেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও। মঙ্গলবার মোরসালিন নিজেই তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মাশরাফীর পরিবারের বাকি সবাই ভালো আছে বলে জানা গেছে। এদিকে, করোনা পজেটিভ হলেও মোরসালিনের শারীরিক অবস্থা ভালো আছে। জানা গেছে, মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল এখনও জানা যায়নি। এর আগে, গত ২০ জুন করোনা পজেটিভের রিপোর্ট পান মাশরাফী। ঢাকা শিশু হাসপাতালে নমুনা দিয়েছিলেন তিনি। এরপর থেকে মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন তিনি। তবে, চিকিৎসকদের পরামর্শে সোমবার রাজধানীর সিএমএইচে বুকের এক্সরে করান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।