shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

করোনা মুক্ত শহীদ আফ্রিদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২০, ১১:৪৬

স্ত্রী ও দুই মেয়েসহ করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পুরোপুরি সুস্থ শহীদ আফ্রিদিসহ পরিবারের সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে আফ্রিদি জানিয়েছেন, নতুন করে করোনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। গত ১৩ জুন কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বৃহস্পতিবার সুস্থ হওয়ার খবর দিয়ে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটে করোনা বেশ ভালোভাবেই হানা দিয়েছে। এরই মধ্যে জাফর সরফরাজ নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আফ্রিদির আগে করোনার আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন আরেক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার তৌফিক ওমর। কিছুদিন আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ১০জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ৬ জনের দ্বিতীয় দফায় ফল নেগেটিভ এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।