বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি
জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ কর্তৃক চালানো এক জরিপে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। অপর দিকে মাঠের প্রতিদ্বন্দ্বী রোনালদো মেসির বিপরীতে পেয়েছেন মাত্র ১৩ শতাংশ ভোট।
যেখানে ভোট দেন বুন্দেসলিগার ২৭০ জন ফুটবলার। সেই ভোটাভুটিতে মেসি ৫৪ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ প্রতি বছর বুন্দেসলিগার সকল ফুটবলারদের নিয়ে এ জরিপের আয়োজন করে থাকে। যেখানে ফুটবলারদের ১৪টি প্রশ্ন করা হয়। মূলত বুন্দেসলিগাভিত্তিক প্রশ্ন বেশি থাকে। তবে এর বাইরেও ফুটবল নিয়ে প্রশ্ন করা হয়। সেই জরিপে মেসি হয়েছেন বিশ্বসেরা ফুটবলার।