shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

সেরাদের তালিকায় নেই রোনালদো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ আগস্ট ২০২০, ১১:৩১

৩৩ ম্যাচে ৩১ গোল। রয়েছে ছয়টি অ্যাসিস্ট। তবু সিরি আ’র সেরা খেলোয়াড়দের তালিকায় আসতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ মহাতারকার জুভেন্টাসের সতীর্থ পাউলো দিবালা হয়েছেন ২০১৯/২০ মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)। সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ১১ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১১টি গোলও করিয়েছেন তিনি। ইতালিয়ান লিগের সেরা ফরোয়ার্ড হয়েছেন সিরো ইমোবিলে। মৌসুমে ৩৬ গোল করে সেরা গোলদাতাও হয়েছেন ল্যাজিওর এই ইতালিয়ান তারকা। সেরা গোলরক্ষক হয়েছেন ভয়েচেক সেজনি। জুভেন্টাস ও পোল্যান্ড জাতীয় দলের গোলপোস্ট সামলানের দায়িত্বে আছেন তিনি। মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও পেতে পারত সাদাকালো শিবির। যদিও পারমাকে ধার দেয়া ২০ বছর সুইডিশ মিডফিল্ডার দেয়ান কুলুসেভস্কি জিতে নিয়েছেন এটি। লিগের সেরা মিডফিল্ডার হয়েছেন তিন বছর আগে আর্জেন্টিনার হয়ে খেলা আলেকজান্দ্রো (পাপু) গোমেজ। আটালান্তার জার্সিতে ৭ গোল করার পাশাপাশি ১৬ গোল করিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।