shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দল ছাড়ছেন মেসি!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২০, ০৯:৫৫

অবিশ্বাস্য শোনালেও এমন দাবিই করেছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ফ্যাক্সযোগে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন মেসি। সেকারণে কাতালান দলটির সঙ্গে তার যে চুক্তি রয়েছে, তা বাতিল করতেও অনুরোধ করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। মঙ্গলবার টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলেছে, মেসি আর বার্সেলোনায় থাকতে রাজি নন। নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে তিনি আর খেলা চালিয়ে যেতে চান না। এর আগে, টুইটারে এক ভিডিও বার্তায় ব্রাজিলীয় সাংবাদিক মার্সেলো বেকলার জানিয়েছিলেন, বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্মেই ও ক্লাব ছাড়তে চায়। তিনি বলেছিলেন, বার্সেলোনা ছাড়লে মেসি কোথায় যেতে পারেন? সম্ভাব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ইন্টার মিলানের নাম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।