shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মরগানের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২০, ১১:৩৮

পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মরগানের বিধ্বংসী ইনিংস এনে দিয়েছে জয়। পাকিস্তানের দেয়া ১৯৬ রানের টার্গেট ৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম ভালো শুরু এনে দেন পাকিস্তানকে। ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফখর ৩৬ রানে সাজঘরে ফিরলে। তবে ফিফটি তুলে নেন বাবর। অধিনায়কের ৫৬ আর মোহাম্মদ হাফিজের ৩৬ বলে ৬৯ রানের ইনিংসে ৪ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাবে আক্রমণাত্মক ব্যাটিং করা ইংল্যান্ড ৬৬ রানে হারায় দুই ওপেনারকে। তবে তিন নম্বরে নামা দাউইল মালান আর অধিনায়ক মরগানের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। দুজনের ফিফটিতে ২০তম ওভারের প্রথম বলেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।