shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নিউইয়র্কে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ২০ সেপ্টেম্বর ১০টায় নিউইয়র্ক শহরের কুইন্সের ওবাল ওজন পার্কের মাঠে শুরু হবে এই সর্ব ক্রিড়াযজ্ঞ। ৮/৮ ফর্মুলার এই খেলায় অংশ নিতে পারবেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সকল বাংলাদেশি ফুটবলার। টুর্নামেন্টে আগ্রহী সকল ক্লাব ও খেলোয়ারকে এই মোবাইল নম্বর ও ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। সাইয়িদ হাসনাইন (৭১৮-৬০৭-৪০৬৮)এবং ওয়ালী হোসেইন (৬৪৬-৫৪৫-৮৬৯৫)। ইমেইল: hwalihu@icloud.com। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের মূল আয়োজক ওয়ালী হোসেইন বলেন, বাঙালি জাতির স্রষ্টার জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালি ভাইদের নিয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে চাই তরুণ প্রজন্মের কাছে, বিশ্ববাসীর দরবারে। নিউইয়র্কে বসবাসকারি প্রত্যেক বাঙালিদের মাঠে উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।