shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

আজ দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের করোনা টেস্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪

জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো কোভিড-নাইনটিন টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। যারা ঢাকায় অবস্থান করছেন শুক্রবার তাদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার করোনা টেস্ট করা হবে অন্য জেলা বা বিভাগ থেকে ঢাকায় ফেরা ক্রিকেটারদের। এতদিন সিলেটে অনুশীলন করা আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদের পরীক্ষাও হবে ঢাকাতেই। করোনা নেগেটিভ হলে রোববার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে কোচদের অধীনে অনুশীলন শুরু করবেন তারা। শ্রীলঙ্কা সফর সামনে রেখে প্রথমবার কোভিড-নাইনটিন পরীক্ষায় পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি। ১১ সেপ্টেম্বর আবার পরীক্ষা দিয়ে নেগেটিভ হন লি। তরুণ ক্রিকেটার সাইফ গত দশদিন ধরেই পজিটিভ আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।