shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

দলের সবারই করোনা নেগেটিভ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০২০, ১২:৫০

আগের পরীক্ষায় পজিটিভ এসেছিল জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। তবে এবার ফল সবারই নেগেটিভ এসেছে। বুধবার ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ৩২ স্টাফসহ ১০৫ জনের করোনা টেস্ট করানো হয়। ১০৫ জনের সবার রিপোর্টে ফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই সুখবর জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আপনাদের সুসংবাদ দিচ্ছি যে, আমরা বাংলাদেশ ক্রিকেটের ১০৫ জনের করোনা টেস্ট করিয়েছিলাম। সবার নমুনার ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও হোটেল স্টাফদের সবাই করোনামুক্ত। সবাই নিশ্চিন্তে অনুশীলনে যোগ দিতে পারবে।’ যুব ক্রিকেটারদের ব্যাপারেও সুখবর রয়েছে বলে জানান এই বিসিবিপ্রধান চিকিৎসক। তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের আগে যুবদলের (অনূর্ধ্ব-১৯) ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের বেলায়ও নেগেটিভ ফল এসেছে। অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা রইল না। এমন দুই সুখবরের পর আজ দুপুর আড়াইটা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুশীলন পর্ব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।