shopner bd
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩২
×

কুয়েতে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ অক্টোবর ২০২০, ১৮:৩১

মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে প্রবাসীদের ২০টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট’। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে এর উদ্বোধন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ও টুর্নামেন্ট উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- কুয়েত দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সেলর জহিরুল ইসলাম খান, স্থানীয় নাগরিক ব্রিগেডিয়ার ইবরাহিম আল-ধাই, নাসের আল আজমি, হাতেম আল-রাশিদী, আব্দুল আজিজি রাশিদী। এছাড়াও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের উপদেষ্টা হুমায়ূন কবির আলী, আতাউল গনি মামুন, মো. আকবর হুসেন, ফরিদ উদ্দিন, মইন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেনসহ অনেকে। ২০টি ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রদূত টুর্নামেন্ট আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজনে দূতাবাস সবসময় প্রবাসীদের সহযোগিতা করে যাবে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।