স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ ডিসেম্বর ২০২০, ১৯:২০
শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। তার আগে সম্প্রতি সেরে ফেললেন বাগদান পর্ব। পাত্র আলেকজান্ডার গিলকেস।
২০১৮ ব্রিটেনের এই ব্যবসায়ীর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন পাঁচটি মেজরের মালকিন। অবশেষে তাদের সম্পর্ককে পূর্ণতা দেওয়ার পথে শারাপোভা-গিলকেস।
২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর চলতি বছর ফেব্রুয়ারিতেই দীর্ঘ দু’দশকের টেনিস কেরিয়ারে ইতি টানেন রাশিয়ান। মাত্র ৯ বছর বয়সে বোলেত্তিয়েরি অ্যাকাডেমি থেকে তার পথ চলা শুরু হয়েছিল টেনিস কেরিয়ারে। ২০০২ টানা তিনটি আইটিএফ খেতাব জিতে টেনিসের এক আশ্চর্য প্রতিভা হিসেবে পাদপ্রদীপের আলোয় আসেন শারাপোভা। এরপর ২০০৪ তৃতীয় কনিষ্ঠ হিসেবে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতেন তিনি। যা তার কেরিয়ারের প্রথম মেজর।
২০০৫ র্যাংকিংয়ে প্রথমবারের জন্য শীর্ষস্থান দখল করেন রাশিয়ান টেনিস সুন্দরী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হবু-স্বামী গিলকেসের সঙ্গে ছবি পোস্ট করে বাগদান সেরে ফেলার কথা ঘোষণা করেন শারাপোভা। মারিয়া লেখেন, সাক্ষাতের প্রথমদিন থেকে আমি ওকে হ্যাঁ বলে এসেছি। এটা আমাদের ছোট্ট সিক্রেট। তাই না?
অন্যদিকে আর্ট ডিলার গিলকেস শারাপোভার সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, আমার প্রস্তাবে সম্মতি দিয়ে খুশি করার জন্য অনেক ধন্যবাদ। আমি চিরতরে তোমাকে ভালোবাসার অপেক্ষায় রয়েছি। একইসঙ্গে তোমার থেকে অনেক কিছু শেখার অপেক্ষায়।
স্কোয়ার্ড সার্কেলের কো-ফাউন্ডার গিলকেস আদতে একজন ব্যবসায়ী। নিউইয়র্কের আর্ট অকশন কোম্পানি প্যাডেল এইট’র মালিকও বটে। ২০১৮ সম্পর্কে জড়ানোর পর থেকে একসঙ্গে মরক্কো, ইতালি, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন ট্যুরে একসঙ্গে দেখা গিয়েছে এই যুগলকে। অবশেষে সেই সম্পর্ক পূর্ণতা পেতে চলায় অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রাশিয়ান টেনিস সুন্দরীকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com