shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩৮

কুয়েতে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুয়েতে প্রবাসীদের অংশগ্রহণে ‘মুজিববর্ষ বিজয়দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী, বিশেষ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। 

নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মরুর বুকের দৃশ্যপট পাল্টে গিয়ে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

কুয়েতে প্রায় মাসব্যাপী মুজিব বর্ষ উপলক্ষে মুজিববর্ষ বিজয়দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এ বিশটি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। 
শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জিলিব নাইট রাইডারস ও ওসমানী স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হয়।
দু’দলই ফাইনালে চমৎকার পারফরমেন্স দেখালেও শেষ পর্যন্ত জিলিব নাইট রাইডারস জয়লাভ করে।

টসে ওসামানি জয়লাভ করে জিলিব নাইট রাইডারসকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। জিলিব নাইট রাইডারস নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। 

জবাবে ব্যাট করতে নেমে উসমানী স্পোর্টিং ক্লাব (১৪.৪ বল) ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়।

নাসিমা বেগম ও বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মূয়াজ্জেম হুসেনের যৌথ সঞ্চালনায় ও সভাপতি জাহাঙ্গীর খাঁন পলাশের সভাপতিত্বে উক্ত গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।