স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ জানুয়ারি ২০২১, ১৯:০৭
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে লাস পালমাস নামক একটি ক্লাবের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বিমানটির পাইলটও নিহত হয়েছেন।
রোববার (২৪ জানুয়ারি) লুজিমাঙ্গুয়েস নামক স্থানে সকাল ৮টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়।
ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়ায় যাচ্ছিলেন পালমাসের সভাপতি ও খেলোয়াড়েরা। তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশন পালমাস শহরের পাশে ছোট্ট একটি বিমানঘাঁটি। ৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের।
ব্রাজিলের দক্ষিণ ও উত্তর–পূর্ব অঞ্চলের বিখ্যাত দলগুলোর বাইরের ছোট দলগুলোকে নিয়েই আয়োজিত হয় টুর্নামেন্টটা।
ক্লাবের সভাপতি লুকাস মেইরা, চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি, পালমাসের এই পাঁচজনকে নিয়ে ‘বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ভেতরে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি বলে বিবৃতিতে জানিয়েছে পালমাস।
নৌকায় প্রকাশ্যে ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই: আ.লীগ নেতা https://t.co/28OHLjvYRc
— Prothom Alo (@ProthomAlo) January 25, 2021
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com