shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

অবসরে যাচ্ছেন তামিম!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২১, ১৮:২১

তামিম

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের হয়ে ৩ ফরমেটেই দাপিয়ে বেড়াচ্ছেন তামিম ইকবাল। তবে সম্প্রতি সময়ে এসে ক্যারিয়ারকে আরও লম্বা করার স্বার্থে যেকোনো একটি ফরম্যাট থেকে শিগগিরই সবাইকে অবাক করে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দেশ সেরা এই ওপেনার।

ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলেই দেশে ফিরে এসেছেন তামিম। যার কারণেই প্রশ্ন উঠে, তবে কি ক্রিকেটের ছোট সংস্করণ থেকে বিদায় নিতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার?

২০০৭ সালে অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটের সঙ্গে পথচলা তামিমের। এর মাঝে ইনজুরি সমস্যার কারণে কিছু সময় দলের বাইরে থাকলেও পারফরম্যান্সের কারণে কোনো বাদ পড়তে হয়নি তাকে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যখন পরিবর্তনের হওয়া বইছে, তখন তুমুল ফর্মে ছিলেন তামিম। তবে ১৪ বছর টানা তিন ফরম্যাটে দাপিয়ে বেড়ালেও এবার কাঁধ থেকে ভার কমাতে চাচ্ছেন তিনি।

ইউটিউব ভিত্তিক চ্যানেল অলরাউন্ডারকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি যদি আরও চার-পাঁচ বছর খেলতে চাই, মনে হয় না আমি তিন ফরম্যাটের সবগুলো খেলতে পারব, এটা সম্ভবও না। আমাকে দুটি ফরম্যাট বাছাই করতে হবে, যা আমার কাছে গুরুত্বপূর্ণ যেখানে আমি দলের জন্য অবদান রাখতে পারব। এটা হতে পারে এখনই অথবা ৬ মাস পর। এমনকি হতে পারে একটা ফরম্যাটই খেললাম।’

ঠিক কবে নাগাদ জানা যাবে কোন ফরম্যাটে খেলতে চান না তামিম, এমন প্রসঙ্গে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘২০২১ এও দেখতে পারেন, এটা খুবই সম্ভব। আমি জানি কত দিন খেলতে চাই কিংবা আমার কি অর্জন করার আছে। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে চাই, কিছু না কিছু ছাড়তেই হবে। শিগগিরই কিংবা পরে আমি সবাইকে অবাক করব। দল ও আমার ক্যারিয়ারের জন্য এটাকে ঠিক মনে করলে অবশ্যই আমি সিদ্ধান্ত নেব। কঠিন সিদ্ধান্ত নিতে আমি কখনো সংকোচ বোধ করিনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।