shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কলকাতার জয় দিয়ে আইপিএল শুরু, শাহরুখের অভিনন্দন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২১, ১৬:২২

কলকাতার জয় দিয়ে আইপিএল শুরু, শাহরুখের অভিনন্দন

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়ে আইপিএল শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল রবিবার রাতে নাইটরা জিতেছে ১০ রানে। ব্যাট হাতে মাত্র ৩ রান করলেও বল হাতে ‌নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন সাকিব। টপ অর্ডারে নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, শেষ দিকে দীনেশ কার্তিকের ছোট্ট ঝড়, বল হাতে রাসেল-সাকিবদের আলো ছড়ানো, মরগানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব- সব মিলিয়ে দারুণ সূচনা নাইটদের।

জয় দিয়ে আইপিএল শুরুর জন্য সাকিবদের ধন্যবাদ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। বলিউডের বাদশা টুইটারে লিখেন, '১০০ ম্যাচ জিতে খুব ভালো লাগছে। প্রসিদ্ধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, হরভজন সিং (অল্প সময়ের জন্য হলেও তোমাকে কলকাতার জার্সি গায়ে দেখে ভালো লেগেছে), সাকিব আল হাসান, প্যাট কামিন্স—আসলে সবার খেলাই দুর্দান্ত লেগেছে।'

রবিবার মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে শততম ম্যাচ জিতল কলকাতা। কলকাতার ম্যাচের প্রায় সময়ই শাহরুখকে মাঠে দেখা গেলেও গত রাতে ছিলেন না। করোনার কারণে এমনিতেই দর্শক প্রবেশ নিষেধ; তবে শাহরুখের না থাকার কারণ জানা যায়নি। গত রাতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৭ রান তোলে কলকাতা। জবাবে ১৭৭ রানেই আটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।