স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২১, ১৪:৫১
আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে বিসিসিআই। এই ৯টি ভেন্যুতেই বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক বোর্ড সভায় বিসিসিআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি ভেন্যু হলো মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ ও লখনৌ। পাকিস্তানসহ কোনো দেশের জন্যই ভিসা নিয়ে সমস্যা হবে না।
এর আগে ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকাপে অংশ নিতে ভারতের ভিসা পাবে পাকিস্তান ক্রিকেট দল - এমনটিই জানিয়েছে বিসিসিআই।
পাকিস্তান ক্রিকেটারদের ভিসা দিতে রাজি হলেও সীমানা পার হয়ে ভারতে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা আসতে পারবেন কি না এই ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বলে জানিয়েছে বিসিসিআই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com