shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

আম্পায়ারের ভুলে আউট না হওয়া ব্যাটসম্যান হাঁকালেন সেঞ্চুরি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ এপ্রিল ২০২১, ১৫:০১

আউট না হওয়া ব্যাটসম্যান

বাংলাদেশের রান-পাহাড়ে চাপা পড়েও ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলংকা। পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তৃতীয়দিন শেষে শ্রীলংকার সংগ্রহ তিন উইকেটে আড়াইশ ছাড়িয়েছে।

আর এই সংগ্রহে বড় অবদান লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নের। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে হাঁকিয়েছেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি।

২৪৮ বলে ৮ বাউন্ডারিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছুলেন করুণারত্নে। প্রথম ইনিংসে দলকে ভিত গড়ে দিলেন অধিনায়ক।

অবশ্য এজন্য বাংলাদেশ দলের দুর্ভাগ্যও কাজ করেছে। গতকাল ব্যক্তিগত ৮২ রানের মাথায় আউট হতে পারতেন করুণারত্নে।

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার কথা ছিল করুনারত্নের। এলবিডব্লিউর জোরালো আবেদন করেও আম্পায়ারের সাড়া পাননি তাইজুল। নিশ্চিত আউট হয়ে বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যান করুনারত্নে।

বলা যায় আম্পায়ারের ভুলে ও তাইজুল রিভিউ না নেওয়ায় বেঁচে গেলেন লংকান অধিনায়ক করুণারত্নে। আর সেই ব্যাটসম্যানই পরদিন হাঁকালেন সেঞ্চুরি।

গতকাল ওপেনিংয়ে নেমে হাফসেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নের সঙ্গে জুটি বেঁধে ১০০ রান ছাড়িয়েছিলেন করুণারত্নে।

স্পিনার মিরাজের ঘূর্ণিজাদুতে সেই জুটি ভাঙে। এরপর অশোধা ফার্ন্দান্দো, অ্যাঞ্জেলা ম্যাথিউসের পর ধনঞ্জয়াকে সঙ্গে নিয়ে আড়াইশ রান পার করলেন করুণারত্নে

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৬১ রান। ২৫৩ বল খেলে ১০৫ রানে অপরাজিত দিমুথ করুণারত্নে। অপরপ্রান্তে ৭৫ বল মোকাবিলা করে ৩৮ রান করে অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।